👨💼
মোঃ সম্রাট হোসেন
প্রশাসক, মণিরামপুর পৌরসভা, যশোর
মণিরামপুর পৌরসভা যশোর জেলার মণিরামপুর উপজেলা সদরে অবস্থিত। পৌরসভার উত্তরে মণিরামপুর সদর ইউনিয়ন, পশ্চিমে খেদাপাড়া ইউনিয়ন, দক্ষিণে শ্যামকুড় ইউনিয়ন, পুর্বে হরিদাসকাটি ইউনিয়ন অবস্থিত।এটি ১০ নভেম্বর ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে ‘ক’ শ্রেণির পৌরসভা। পৌরসভার আয়তন ১৬.৫৫ বর্গ কিলোমিটার এবং এটি ৯টি ওয়ার্ড ও ১২টি গ্রাম নিয়ে গঠিত। পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মণিরামপুর উপজেলা প্রশাসনের আওতাধীন। মণিরামপুর পৌরসভা যশোর জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা। পৌরসভার অভ্যন্তরে হরিহর নদ প্রবাহিত হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সেবার বিভিন্ন অবকাঠামো রয়েছে। এটি জাতীয় সংসদের ৮৯ যশোর-৫ (মণিরামপুর) আসন।